আ’লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ:
২ দিন ধরে তীব্র যানজটে রাজধানীর মানুষ, ভোগান্তি চরমে
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১১ মে, ২০২৫ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ জুড়ে ২ দিন ধরে বিক্ষোভকারীরা অবস্থান করায় গাড়ি চলাচল বন্ধ। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়।
শাহবাগ ছাড়াও রাজধানীর শ্যামলী, শনিরআখড়াসহ বিভিন্ন সড়ক মহাসড়ক বন্ধ থাকায় যানজটে এক দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে রাজধানীজুড়ে।
হাসপাতালে যাতায়াত করা রোগী ও স্বজনদের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষদের যানজটে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক পথচারীকে পেয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
এমনই এক পথচারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, শাহবাগ ব্লকেডের কারণে এদিকে কোনো বাস পাচ্ছি না। এখন হেঁটে বাংলামোটরে দিকে যেতে হবে। ওখানে গিয়ে যদি কোনো বাস পাই এ আশা এখন পর্যন্ত।
এদিকে শিশুমেলা সড়ক আটকে দিয়ে আন্দোলন করছেন জুলাই আন্দোলনে আহতরা। ফলে শ্যামলী থেকে ধানমন্ডিগামী একমুখী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
এসময় আন্দোলনকারীরা সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে।
ফলে যান চলাচল বন্ধে দীর্ঘ যানজটে গন্তব্যগামী সাধারণ মানুষকে গাড়ি থেকে নেমে হেঁটে রওয়ানা দিতে হচ্ছে।
আবু জাফর নামে পল্টনগামী এক যাত্রী বলেন, দুদিন পর পর কিছু হলেই রাস্তা বন্ধ করে আন্দোলন। এমনভাবে চলতে থাকলে সাধারণ মানুষ কীভাবে চলাচল করবে? মানুষের প্রয়োজনীয় কাজ থাকে না?
মাহবুব শেখ নামের আরেক ব্যক্তি বলেন, আন্দোলনের নামে সড়ক বন্ধ করে যা শুরু করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)