বিষমুক্ত সবজি চাষে বদলে যাচ্ছে গ্রামীণ কৃষি
, ১২ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের একটি প্রদর্শনী প্লট হয়ে উঠেছে বিষমুক্ত সবজি চাষের উজ্জ্বল উদাহরণ। যেখানে রাসায়নিক নয়, ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক উপায়। ফলে কৃষকেরা দেখছেন স্বাস্থ্যকর সবজি উৎপাদনের সম্ভাবনাময় ভবিষ্যৎ।
জানা যায়, মাসুদ আহমেদের প্রদর্শনী প্লটে প্রায় ১ একর জমিতে চাষ হয়েছে করলা, শসা, বরবটি, মুলাসহ নানা জাতের সবজি। আগাছা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়েছে মালচিং পদ্ধতি। পোকামাকড় দমনে বসানো হয়েছে ফেরোমন ফাঁদ। ক্ষেতে প্রবেশের আগে বাধ্যতামূলক হাত ধোয়ার ব্যবস্থা ও মাস্ক পরার নিয়ম মানছেন কৃষক-শ্রমিকেরা।
কৃষক মাসুদ বলেন, ‘প্রথমে ভাবিনি বিষ ছাড়া সবজি চাষ সম্ভব। কিন্তু এখন নিজের জমিতেই দেখছি কীভাবে এই পদ্ধতিতে ফসল হয়। ফলন ভালো হচ্ছে, বাজারেও দাম ভালো মিলবে আশা করছি।’
মাসুদের দেখাদেখি আশপাশের কৃষকদের মাঝেও আগ্রহ বাড়ছে। কৃষক আতিকুল ইসলাম বলেন, ‘প্রদর্শনী মাঠে কাজ করতে গিয়ে নতুন অনেক কিছু শিখেছি। আগের মতো ক্ষেতে বিষ দিই না বরং পরিবেশের ক্ষতি না করে ভালো ফলন তুলতে পারছি। লাভও হবে মনে হচ্ছে। নিজের ছেলেকেও বলেছি এই চাষ শিখতে।’
লালমনিরহাটের এই উদ্যোগ রংপুর বিভাগে নতুন সম্ভাবনার সূচনা করেছে। বিষমুক্ত কৃষি শুধু একটি চাষপদ্ধতি নয়; এ যেন নতুন সচেতনতার আন্দোলন। যেখানে খাবার হয় ওষুধের মতো নিরাপদ আর কৃষক হন সুস্থ ভবিষ্যতের রূপকার।
কৃষি বিভাগের তথ্যমতে, উত্তম কৃষিচর্চার এ উদ্যোগ বাস্তবায়ন করছে গ্যাপ বাংলাদেশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রংপুর বিভাগের ৩৫টি উপজেলায় ৪৫ জন কৃষক এ পদ্ধতিতে চাষ করছেন। প্রদর্শনীতে যুক্ত কৃষকদের দেওয়া হয়েছে উন্নতমানের বীজ, জৈব উপকরণ, মালচিং সামগ্রী, ফেরোমন ফাঁদসহ সব কৃষি উপকরণ। নিয়মিত স্থানীয় কৃষি কর্মকর্তারা কারিগরি পরামর্শ ও মাঠ পর্যায়ে নির্দেশনা দিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, উত্তম কৃষিচর্চার মাধ্যমে উৎপাদিত এ সবজি শুধু পরিবেশবান্ধব নয় বরং জনস্বাস্থ্যের জন্যও সম্পূর্ণ নিরাপদ। আমরা চাই এমন চাষপদ্ধতি কৃষকের হাতে হাতে পৌঁছাক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)