২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক খুলনা-বাগেরহাট রেললাইন দীর্ঘ ২৮ বছর ধরে বন্ধ রয়েছে। লোকসানের অজুহাতে ১৯৯৮ সালে রেলের এই রুটটি বন্ধ করে দেয় তৎকালীন সরকার। জনপ্রিয় ওই রুট বন্ধ করে চালু করা হয়েছে খুলনা-মোংলা রেলপথ। যার মূল উদ্দেশ্য ছিল দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার মাধ্যমে আমদানি-রপ্তানি পণ্য দ্রুত ও সাশ্রয়ীভাবে পরিবহন করা। তবে নবনির্মিত ওই রেলপথে বর্তমানে মাত্র একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। তবে পণ্যবাহী নিয়মিত কোনো ট্রেন নেই। এর ফলে ৪ হাজার ২৬১ কোটি টাকার এই মেগা প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারেনি। এ অবস্থায় মানুষ ও নানা পণ্য আনা-নেওয়া সহজ করে তোলা সেই পুরোনো ঐতিহ্যবাহী রূপসা-বাগেরহাট রেলপথ চালু সময়ের দাবিতে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, মাত্র ২০ কিলোমিটার রেললাইন করলে আবার রেল যোগাযোগ চালু করা সম্ভব। কাটাখালি থেকে মোংলা রেল যায়। সেখান থেকে মাত্র ২০ কিলোমিটার সংযোগ করলেই পুনরায় রেল যোগাযোগ সম্ভব। ভূমি অধিগ্রহণ আগে থেকেই করা আছে।
নদী দখলের মতো ২৮ বছর ধরে অবৈধভাবে বেদখল হচ্ছে রূপসা-বাগেরহাট রেলের বিপুল পরিমাণ জায়গা। ইতোমধ্যে অনেক জায়গা পুরোপুরি বেদখল হয়ে গেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রূপসা-বাগেরহাট রেল রুটের সুবিধা কেবল খুলনা ও বাগেরহাটের মানুষই ভোগ করতেন না। বাগেরহাটের ট্রেনের সময়সূচি অনুযায়ী বাগেরহাট থেকে বরিশালগামী লঞ্চ ছাড়ত। ফলে বরিশালের মানুষও এর সুবিধা ভোগ করত। আবার খুলনা স্টেশনের ট্রেনের সময়সূচির সঙ্গে মিল রেখেও রূপসা-বাগেরহাটে ট্রেন চলাচল করত। ফলে এ রুটের সুবিধভোগী ছিল বেশ কিছু জেলা।
এ রেলপথ চালু হলে যাতায়াত আরও নিরাপদ, দ্রুত ও কম খরচে সম্ভব হবে। এছাড়া বাগেরহাটের বিশ^ ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবন ও মোংলা সমুদ্রবন্দরকে কেন্দ্র করে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ রেলপথ পুনরায় চালু হলে সেটি পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)