ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ময়লার ডাস্টবিন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক একদিন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক স্টাফ ময়লা ফেলতে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। পরে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশের ময়লার ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ছিল। নবজাতকটি মেয়ে এবং তার বয়স আনুমানিক একদিন।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের
আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।…
বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা…
দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের…
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা…
দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল…
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।