২০ লাখ টাকায় ডিসি এসি ল্যান্ডকে কিনেছি
কক্সবাজার সংবাদদাতা:
‘টাকা দিলে দুর্নীতিবাজ প্রশাসনকে কেনা যায়। আমিও এসিল্যান্ড ও ডিসিকে ২০ লাখ টাকায় কিনেছি। না হলে কি প্রশাসনের চোখের সামনে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করা যায়? আদালতের উচ্ছেদ আদেশ থাকার পরও আমাকে উচ্ছেদ করছে না কেন? সব টাকার পাওয়ার বুঝলেন সাংবাদিক ভাইয়েরা।’
কক্সবাজার শহরের বাকখালী ব্রিজের পার্শ্ববর্তী পোনা মার্কেট এলাকায় সরকারি কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে ঘর নির্মাণ প্রসঙ্গে জানতে গেলে সাংবাদিকদের উদ্দেশ করে এসব কথা বলেছেন শহরের পেশকার পাড়ার ‘ভূমিদস্যু’খ্যাত ফরিদুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের আরও বলেন, সবকিছুতে নিউজ করে লাভ কী? আমি সবাইকে কিছু খরচ দিয়ে দেই তারপর চলে যান। সরেজমিন দেখা গেছে, প্রশাসনের নাকের ডগায় শহরের পোনা মার্কেট নামক স্থানে সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন ফরিদুল ইসলাম। এমনকি সড়কের নালা দখল করে ঘর নির্মাণ করছেন তিনি। দখল অব্যাহত রাখতে সম্প্রতি চিহ্নিত অপরাধী ও সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে পিকনিকের আয়োজন করেন তিনি।
এ সময় ঘটনাস্থলে কক্সবাজারের কয়েক সাংবাদিক উপস্থিত হলে এসব কথা বলেন ফরিদ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।