ইউরেনিয়াম বিক্রির নামে প্রতারণা, হোটেল থেকে গ্রেফতার ৬
ইউরেনিয়াম বিক্রির নামে প্রতারণার অভিযোগে রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেল থেকে মঙ্গলবার রাতে চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল।
র্যাবের এ অভিযানে আসামি মোসলেম উদ্দিনের পাঞ্জাবির পকেট থেকে স্বচ্ছ পলিপ্যাকে ভাঁজ করা সাদা টিস্যু পেপার, নগদ ১০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ অভিযোগে বুধবার সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় প্রতারণার মামলা হয়েছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা মূল্যবান খনিজ ধাতু ইউরেনিয়াম বিক্রির কথা বলে দীর্ঘদিন বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে আসছিলো। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।