২০৩৪ সাল: যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ ৫৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে
বয়স্ক জনসংখ্যার ক্রমবর্ধমান ব্যয় ও উচ্চ সুদহারের ফলে মার্কিন সরকারের ঋণ পরবর্তী দশকে ১৯ ট্রিলিয়ন ডলার বেড়ে ৫৪ ট্রিলিয়ন ডলারে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও)। এর আগে গত বছরের ডিসেম্বরে দেশটির সরকারি ঋণ ৩৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছিল।
মার্কিন সরকারি ঋণ আগামী এক দশকে কয়েক গুণ বাড়বে বলে সতর্ক করেছে দেশটির কংগ্রেশনাল বাজেট অফিস। বাজেট অফিসের তথ্যমতে, ২০৩৪ সালে দেশটির বার্ষিক ঘাটতির পরিমাণ চলতি বছরের ১ লাখ ৬০ হাজার কোটি থেকে বেড়ে ২ লাখ ৬০ হাজার কোটিতে পৌঁছবে। এছাড়া দেশটির জাতীয় ঋণের পরিমাণ দাঁড়াবে ১৮.৯ ট্রিলিয়নে।
মার্কিন ইতিহাসে অন্য যেকোনো সময়ের তুলনায় ২০৩৪ সালে দেশটির মোট অর্থনৈতিক উৎপাদনের অংশ হিসেবে আরো বেশি ঋণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সিবিওর পরিচালক। তার ভাষ্যমতে, এ আগাম বার্তা দেশটির অর্থনৈতিক গতিপথ ভয়ংকর।
সম্প্রতি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল ও ইউক্রেনকে মার্কিন সহায়তা নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে মার্কিন আইনপ্রণেতারা। বাজেট অফিসের এ সতর্কবার্তা এমন সময় এল যখন পরের মাসে দেশটির ফেডারেল ব্যয় আইন সম্পর্কে বৈঠকের কথা রয়েছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদহার গত এক বছরে দুই দশকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, ফলে দেশটির জাতীয় ঋণ ব্যয় আরো বাড়ছে। সিবিওর তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ২০২৪-৩৪ সাল পর্যন্ত উচ্চ সুদ বাবদ খরচ হবে ১২ ট্রিলিয়ন ডলার। এতে পরের বছর দেশটির মোট সুদ ব্যয় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্লেষকরা। এছাড়া স্বাস্থ্য খাত ও বয়স্ক জনসংখ্যার ব্যয় বাড়ার ফলে সরকারি ব্যয়ও বাড়বে বলে মনে করে বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।