২০৩১ সালে চাঁদে আঘাত হানতে পারে বিরল গ্রহাণু
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ৬ জুলাই, ২০২৫ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০৩১ সালে এই গ্রহাণুটি চাঁদের গায়ে আছড়ে পড়তে পারে। যদিও এই আঘাতের সম্ভাবনা এখনও অনেকটা কম -মাত্র ৪ দশমিক ৩ শতাংশ। তবে বিজ্ঞানীরা এটিকে এক বিরল মহাকাশীয় ঘটনা হিসেবে দেখছে।
নাসার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত গ্রহাণু পর্যবেক্ষণকারী একটি স্বয়ংক্রিয় সিস্টেম প্রথম গ্রহাণুটি শনাক্ত করে। যদিও এর আগে এটি পৃথিবীর কাছাকাছি অবস্থান করেছিলো। প্রতি চার বছর অন্তর এটি সূর্যকে প্রদক্ষিণ করে থাকে।
২০২৫ সালের মে মাসে ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’-এর মাধ্যমে এই গ্রহাণু সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা জানায়, গ্রহাণুটির দৈর্ঘ্য প্রায় ১৭৪ থেকে ২২০ ফুট, অর্থাৎ এটি একটি ১০ তলা ভবনের সমান উঁচু।
নাসার ‘সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ’ জানায়, ফেব্রুয়ারিতে চাঁদে আঘাতের সম্ভাবনা ছিলো মাত্র ১ দশমিক ৭ শতাংশ। এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়ায় ৩ দশমিক ৮ শতাংশে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সম্ভাবনা আরও বেড়ে ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।
বর্তমানে ওয়াইআর৪ গ্রহাণুটি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে। তবে বিজ্ঞানীরা সতর্ক করছে, এটি আবার ২০২৮ সালের ডিসেম্বর মাসে পৃথিবীর দিকে ফিরে আসবে।
নাসা বলছে, এ ধরনের মহাজাগতিক ঘটনা এক হাজার বছরে একবারই ঘটে থাকে। তাই গ্রহাণু ওয়াইআর৪ বর্তমানে শুধু বিজ্ঞানীদের নয়, সমগ্র পৃথিবীর নজর কাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কেন দাঁড়িয়ে যায় শরীরের লোম?
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানখেতে জালে আটকা পড়লো ১০ ফুট অজগর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে রহস্যময় ধাতব এসে পড়লো সমুদ্রসৈকতে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেতিয়ান-বান জিওক সীমান্ত
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












