সাভারের দেওয়ানবাড়ি ও মসজিদ
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ৬ জুলাই, ২০২৫ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ধারণা করা হয়, এই প্রাচীন ভবন ও মসজিদটি একই সময় নির্মাণ করা হয়েছিলো।
ঢাকা-আরিচা মহাসড়ক ধরে নিয়মিত যাদের চলাচল, দেওয়ানবাড়িতে তাদের চোখে পড়ে পুরোনো একটি ইমারত। ঢাকা থেকে সাভারের দিকে যেতে মহাসড়কের ডান পাশে পড়ে বাড়িটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত নগরের ঐতিহ্যবাহী ভবনের তালিকায় ওই বাড়ির নাম ‘দেওয়ানবাড়ি কমপ্লেক্স ও মসজিদ’।
অর্থাৎ বাড়িটিতে ঐতিহ্যবাহী একটি মসজিদও আছে। ওই বাড়িতে গিয়ে পুরোনো দুটি ভবনের পাশাপাশি পাথরের কারুকাজ করা একটি মসজিদও দেখা গেছে। তিন গম্বুজের মসজিদটি এখনো ঝকঝকে, চকচকে। তবে মলিন হয়ে পড়া ভবন দুটো কেবল বাড়িটির বয়সের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেওয়ানবাড়ির নামটি এখন বাড়ি ছাপিয়ে এলাকার নাম হয়ে গেছে।
তবে এখানে কবে, কোন দেওয়ান বসতি গেড়েছিলেন, তার কোনো হদিস দিতে পারেননি এলাকার একাধিক বাসিন্দা। তারা বাড়িটিকে এখন ‘হাজি বাড়ি’ নামে চেনেন। হাজিদের আগে যে এখানে দেওয়ানেরা বাস করতেন, তা ধারণা করেন এলাকার লোকজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












