২০০ বছরে বয়স্ক ৭১ কেজি ওজনের কাছিম মেঘনায় অবমুক্ত
চাঁদপুরে ৭১ কেজি ওজনের একটি কাছিমকে কেটে খাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন স্থানীয়রা। তবে তার আগেই সেটিকে উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
পরে শনিবার বিকেলে পুলিশের সহযোগিতায় কাছিমটিকে মেঘনা নদীতে অবমুক্ত করে সদর উপজেলা বনবিভাগ।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, কয়েকদিন আগে হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে জেলেদের জালে কাছিমটি ধরা পড়ে। সকালে আমি জেলেদের কাছ থেকে কাছিমটি কিনে বালিয়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসি। পরে স্থানীয়রা ১৯ হাজার টাকায় এটি কিনে নিয়ে যায়।
স্থানীয় খোকন ত্রিপুরা বলে, মূলত খাওয়ার জন্য আমরা কাছিমটি কিনি। এটিকে কেটে খাওয়ার প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু প্রশাসনের লোকজন চলে আসায় কাছিমটি তাদের কাছে দিয়ে দেই।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কাছিমটিকে উদ্ধারের পর সদর বন বিভাগের কর্মকর্তাকে অবহিত করে। বন বিভাগের কর্মকর্তা বিল্লাল হোসেন কাছিমটিকে দেখার পর জানায়, কাছিমটির বয়স হবে আনুমানিক ২০০ বছর।
চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, কাছিম ধরা পড়ার খবর পেয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে সেটিকে উদ্ধার করে এনে অবমুক্ত করার ব্যবস্থা করি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।