এ মাটি আমাদের, এখানে কারও খবরদারি বরদাশত করা হবে না -প্রধানমন্ত্রী
তোষামোদ করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হয়ে আমি ক্ষমতায় থাকার জন্য তোষামোদের রাজনীতি করতে পারি না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ মাটি আমাদের। এখানে কারও খবরদারি বরদাশত করা হবে না। জনগণই আমাদের শক্তি এবং আমরা কারও ওপর নির্ভরশীল নই।’
দেশের আর্থসামাজিক উন্নয়নে গত ১৫ বছরে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জনগণ শান্তিতে রয়েছে। দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।