দলছুট নেতাদের নিয়ে চিন্তিত নয় বিএনপি
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপিকে ছেড়ে যেসব নেতা বা দল চলে গেছে তাদের নিয়ে বিএনপি মোটেও চিন্তিত নয় বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
তারা বলছেন, একদিকে বিএনপি নেতাদের বিরুদ্ধে চলছে গ্রেপ্তার, মামলা, সাজা, তল্লাশি-হয়রানি। অন্যদিকে নির্বাচনে অংশ নিতে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা প্রলোভন। এই প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিএনপির কিছু নিষ্ক্রিয়, বহিষ্কৃত ও দলছুট নেতা নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে চিন্তার কিছুই নেই। কারণ, তারা বহু আগে থেকেই নিস্ক্রিয় হয়ে আছেন এবং মূলধারার বাইরে চলে গেছেন। এদের চলে যাওয়ায় দলে কোনো প্রভাব পড়বে না, কারণ দলের বাইরে গিয়ে তাদের কিছুই করার ক্ষমতা নেই।
দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, সরকারের বিভিন্ন সংস্থা নানাভাবে চাপ প্রয়োগ করে নির্বাচনমুখী করার জন্য চতুর্মুখী চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, কারান্তরীণ দলের সিনিয়র নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের জেল থেকে মুক্তিসহ এমপি হওয়ার প্রলোভন দেখিয়েও ব্যর্থ হয়েছে সরকার।
শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না- এখন পর্যন্ত এ দাবিতে অনড় আছেন নেতারা। তারা মনে করছেন, বিএনপিতে যারা ‘অপ্রয়োজনীয়’, ‘নিষ্ক্রিয়’ কিংবা ‘গুরুত্বহীন’ ছিলেন তারা অনেক জায়গায় ভিড়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।