১ বছরে দুবাই বিমানবন্দরে সাড়ে ৯ কোটি যাত্রীর নতুন রেকর্ড
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫ সালে ৯ কোটি ৫২ লাখ যাত্রীর পদচারণায় মুখর হয় মধ্যপ্রাচ্যের ওই বিলাসবহুল বিমানবন্দরটি।
গত বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আন্তর্জাতিক যাত্রী বিবেচনায় বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এটি। ডিএক্সবি নামেও পরিচিত বিমানবন্দরে যাত্রীর সংখ্যা ২০২৪ সালের তুলনায় তিন দশমিক এক শতাংশ বেড়েছে।
শুধু ডিসেম্বরেই ৮৭ লাখ যাত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সেবা নেন। এটিও একটি নতুন রেকর্ড।
বিমানবন্দরের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘সক্ষমতার সর্বোচ্চ সীমায় থেকেও দুবাই বিমানবন্দর ধারাবাহিকভাবে অসামান্য কর্মদক্ষতার নিদর্শন তৈরি করে যাচ্ছে।’
চলতি ২০২৬ সালে যাত্রীর সংখ্যা বেড়ে প্রায় ১০ কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাষ দিয়েছে বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা।
দুবাই শহরতলীতে ২০১৩ সালে আল মাখতৌম আন্তর্জাতিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
বর্তমানে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (ডিডব্লিউসি) নামে পরিচিত ওই বিমানবন্দরটি সীমিত আকারে ফ্লাইট পরিচালনা করে।
ভবিষ্যতে এটাই হবে দুবাইয়ের মূল বিমানবন্দর। ডিএক্সবির ফ্লাইট ও যাত্রীদের সেখানে ২০৩২ সাল নাগাদ স্থানান্তর করার লক্ষ্যে বড়সড় এক প্রকল্প হাতে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত অক্টোবরে বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রিফিথস জানায়, ডিএক্সবির কার্যক্রম স্থানান্তরের আগেই যাত্রীর সংখ্যা বেড়ে ১১ কোটি ৫০ লাখ ছুঁতে পারে।
আল মাখতৌম বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে খরচ হচ্ছে সাড়ে তিন হাজার কোটি ডলার। প্রকল্প শেষে ওই বিমানবন্দরটি বছরে ১৫ কোটি যাত্রী সামলাতে পারবে। আগামী ১০ বছরের মধ্যে বিমানবন্দরটি ঐ সক্ষমতায় পৌঁছাবে। পরবর্তীতে তা বেড়ে ২৬ কোটি হবে।
আফ্রিকা, এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ স্থাপনের কেন্দ্র হিসেবে বিবেচিত দুবাই। তেলসমৃদ্ধ দেশ আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে শহরটি সুপরিচিত।
পর্যটক সংখ্যার দিক দিয়েও ২০২৫ সালে বাজিমাৎ করেছে দুবাই। প্রাসাদোপম, সুউচ্চ অট্টালিকা ও সমুদ্রতটের বিলাসবহুল রিসোর্টের টানে গত বছর ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার পর্যটক দুবাই ভ্রমণ করে। ২০২৪ সালের তুলনায় গত বছর পর্যটকের সংখ্যা পাঁচ শতাংশ বেড়েছে। এই বছর আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন দেশটির উচ্চ পদস্থ কর্মকর্তারা।
গত সপ্তাহে দুবাই-এর অর্থনীতি ও পর্যটন দপ্তর এই তথ্য জানায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












