মহাকাশে ইরানের আরও এক চমক
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মহাকাশ গবেষণায় নতুন ধাপে ইরান। নিজেদের প্রথম জিওস্টেশনারি (ভূ-স্থির উপগ্রহ) জামে জম-১ সফলভাবে উৎক্ষেপণ করেছে ইরান। কাজাখস্তানের ঐতিহাসিক বৈকনুর কসমোড্রোম থেকে শক্তিশালী প্রোটন-এম রকেটের মাধ্যমে উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়।
ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) মালিকানাধীন এই স্যাটেলাইটটি ইরানের সম্প্রচার প্রযুক্তির ইতিহাসে প্রথম কোনো ভূ-স্থির কৃত্রিম উপগ্রহ হিসেবে মাইলফলক স্থাপন করলো।
ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, উৎক্ষেপণের পরবর্তী তিন সপ্তাহের মধ্যে উপগ্রহটি মহাকাশে ৩৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে তার নির্দিষ্ট কক্ষপথে অবস্থান গ্রহণ করবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশটির গ্রাউন্ড স্টেশনগুলোতে শক্তিশালী সিগন্যাল প্রেরণ করা এবং ইরানের উদীয়মান ‘ইন্টারঅ্যাক্টিভ ব্রডকাস্টিং’ প্রযুক্তির জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা।
তবে সাধারণ টেলিভিশন স্যাটেলাইটগুলোর সাথে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে। ‘জামে জম-১’ থেকে প্রেরিত সিগন্যাল সাধারণ বাড়ির ডিশ অ্যান্টেনা বা রিসিভার দিয়ে ধরা সম্ভব হবে না। এটি মূলত আইআরআইবি’র অভ্যন্তরীণ বার্তা বিতরণ নেটওয়ার্কের একটি শক্তিশালী অবকাঠামো হিসেবে কাজ করবে এবং এর সিগন্যাল ব্যবহারের জন্য প্রয়োজন হবে বিশেষায়িত পেশাদার সরঞ্জাম। সূত্র: মেহের নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)