১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামের ৩ সার্ভেয়ার কারাগারে
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভূমি অধিগ্রহণে এক কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা দুই পয়সা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের মামলায় চট্টগ্রামের তিন সার্ভেয়ারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তারা হলো- চট্টগ্রাম এলএ শাখার সার্ভেয়ার মজিবুর রহমান (৪০), আমানাতুল মাওলা (৩৬) ও রাঙ্গুনিয়া ভূমি অফিসের সার্ভেয়ার আশীষ চৌধুরী (৫০)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেয়।
দুদকের পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, আসামিরা হাইকোর্টে জামিন আবেদন করেছিলো। হাইকোর্ট তাদের জামিন না দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে। তারা আত্মসমর্পণ করেছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের মাধ্যমে ভূমি অধিগ্রহণ করে। এর মধ্যে উত্তর পতেঙ্গা এলাকায় বিএস ৩০০৭ দাগের মোট শূন্য দশমিক ২৩ শতাংশ জমি অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের এক কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা দুই পয়সা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন অভিযুক্তরা। পরে এ বিষয়ে মামলা দায়ের করেন চট্টগ্রাম দুদকের সহকারী পরিচালক জাফর আহমদ।
মামলাটির তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জুলাই চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে ১৫ আসামিকে অব্যাহতির আবেদন জানানো হয়। কিন্তু আদালত তদন্ত কর্মকর্তার রিপোর্ট আমলে না নিয়ে ১৫ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)