বেতন-ভাতা বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের অর্থনীতির এক শিক্ষককের ৭ বছর ও অন্য শিক্ষক-কর্মচারীদের ৪ মাস ধরে বেতন-ভাতা আটকে রেখেছেন অধ্যক্ষ ছামিউল ইসলাম বলে অভিযোগ উঠেছে। এতে ওই কলেজের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজে ২০১৫ সালে ছামিউল ইসলাম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষের বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত করেন। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় তার বেতন ও ভাতা স্থগিত হয়। এমনকি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পরে অপকৌশলে নিকট আত্মীয়দের কলেজের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করেন অধ্যক্ষ। আপন বড় ভাইকে সভাপতি বানিয়ে এখনো ছামিউল ইসলাম অধ্যক্ষ পদে বহাল তবিয়তে আছেন।
অধ্যক্ষ ছামিউল ইসলাম তার বড় ভাই হাবিবুর রহমানকে পরপর দুইবার এডহক কমিটির সভাপতি বানিয়ে অভ্যন্তরীণ আয় তছরুপ, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিধি বহির্ভূতভাবে শিক্ষক এমপিও ভুক্তকরণ, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সিনিয়র শিক্ষকদের বঞ্চিত করে জুনিয়র শিক্ষকদের পদোন্নতি প্রদান করেছেন বলে অভিযোগ রয়েছে। এনিয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে অভিযোগও করা হয়। ইতোমধ্যে সেই অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।
এদিকে, গত ৭ বছর ধরে হাইকোর্টের আদেশ অমান্য করে কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক এহেতেশামুল হক ডাকুয়ার বেতন-ভাতা বন্ধ রেখেছে অধ্যক্ষ ছামিউল ইসলাম। দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রভাষক এহেতেশামুল হক।
আব্দুল জব্বার ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মিজানুর রহমান বলেন, ‘২৪ বছর হলো অত্র কলেজে চাকরি করছি। অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় আমি এখনো পদোন্নতি পাইনি।’
একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুহেল আলম বলেন, ‘আমার ছাত্র আমার কর্মস্থলেই সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছে। আমি অধ্যক্ষকে সন্তুষ্টি না করতে পারায় আমার পদোন্নতি হয়নি।’
বেতন বঞ্চিত প্রভাষক এহেতেশামুল হক ডাকুয়া বলেন, ‘জাতীয় বিশ্বিবিদ্যালয়ের নির্দেশনা ও মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী আমার বেতন-ভাতা প্রদানের আইনগত কোনো বাধা নেই। তবুও অধ্যক্ষ ছামিউল ইসলাম দীর্ঘদিন ধরে জোর করে আমার বেতন-ভাতা বন্ধ রেখেছেন। কর্তৃপক্ষের কাছে বেতন-ভাতা প্রদানের জোর দাবি জানাচ্ছি আমি।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করতে স্বাক্ষরের জন্য কাগজপত্র জমা দিয়েছি। স্বাক্ষর না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন-বিল পরিশোধ করা সম্ভব হয়নি।’
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘অধ্যক্ষ কলেজের অভ্যন্তরে গ্রুপিং করে নানাবিধ জটিলতা সৃষ্টি করেছেন। তিনি নিয়ম অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য কাগজপত্র দাখিল করছেন না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












