১৭ জিম্মিকে মুক্তি দিল হামাস, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের কারাগার থেকে মুক্ত ৩৯ ফিলিস্তিনি
যুদ্ধবিরতির দ্বিতীয় দিন:
, ১২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাদিস ১৩৯১ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত মানছে না-এমন অভিযোগ তুলে কয়েক ঘণ্টা বিলম্বের পর গত শনিবার রাতে আরও ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ১৩ জন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের এবং থাইল্যান্ডের ৪ জন।
গতকাল রোববার তারা সবাই ইসরায়েলে পৌঁছেছে। আর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি কারা কর্তৃপক্ষ বলেছে, চুক্তির আওতায় দ্বিতীয় দফায় ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তারা।
গত জুমুয়াবার থেকে দুই পক্ষের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর আওতায় ধাপে ধাপে ৫০ দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে ১৫০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেওয়ার কথা। এর অংশ হিসেবে গত জুমুয়াবার ২৪ জিম্মিকে মুক্তি দেয় হামাস।
তবে গত শনিবার হামাসের অভিযোগের মুখে দ্বিতীয় দফার বন্দী মুক্তির বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। হামাসের অভিযোগ, চুক্তিতে গাজার উত্তর অংশে ত্রাণবাহী ট্রাককে ঢুকতে দেওয়াসহ যেসব শর্তের কথা বলা আছে, তা পুরোপুরি ইহুদীবাদী সরকার মানছে না। এ কারণে গত শনিবার জিম্মি ব্যক্তিদের মুক্তি দিতেও বিলম্ব করে তারা।
তবে শেষ পর্যন্ত কাতার ও মিসরের মধ্যস্থতায় গত শনিবার রাতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের কাছে জিম্মিদের হস্তান্তর করে হামাস। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় বলেছে, গত শনিবার যে ১৩ দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি মুক্তি পেয়েছে, তাদের মধ্যে ৬ জন নারী ও ৭ জন শিশু-কিশোর।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রতিবেদনে বলা হয়, ‘মুক্তি পাওয়া জিম্মিদের দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তারা তাদের পরিবারের সঙ্গে একত্র হবে।’
ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরাইলও দ্বিতীয় দফায় ৩৯ ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দিয়েছে। তারা সবাই নারী এবং বয়স ১৯ বছরের কম।
এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সঙ্গে হওয়া চার দিনের ওই যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো হামাস মেনে চলবে।
যা নিয়ে বিরোধ:
গত শনিবার হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, গত জুমুয়াবার ৩৪০টি ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র ৬৫টি ট্রাক গাজার উত্তরাঞ্চলে ঢুকতে পেরেছে। তার দাবি, চুক্তি অনুযায়ী যতগুলো ত্রাণবাহী ট্রাককে ঢুকতে দেওয়ার ব্যাপারে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল সম্মত হয়েছিল, তার অর্ধেকেরও কম ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে।
তবে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, গাজা উপত্যকার ভেতরে ত্রাণ বিতরণের কাজটি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো তদারকি করছে।
জাতিসংঘ বলেছে, গত শনিবার গাজার উত্তরাঞ্চলে ৬১ ট্রাকভর্তি ত্রাণ সরবরাহ করা হয়েছে। ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর এদিনই সর্বোচ্চ ত্রাণ সরবরাহ করা হয়। এসব ত্রাণের মধ্যে আছে, খাবার, পানি ও জরুরি চিকিৎসা সরঞ্জাম।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল বলেছে, হামাস যদি দিনে অন্তত ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয় তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












