অতিরিক্ত তাপমাত্রায় শুকিয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকার হ্রদ
, ১২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাদিস ১৩৯১ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
টিটিকাকা হ্রদ। পেরু এবং বলিভিয়ার সীমান্তজুড়ে ৩ হাজার ২০০ বর্গমাইলেরও বেশি বিস্তৃত। মধ্য আন্দিজ পর্বতমালার প্রায় ৩ হাজার ৮০০ মিটার (১২ হাজার ৫০০ ফুট) উচ্চতায় অবস্থিত। এ উচ্চতার জন্যই এটিকে বিশ্বের সর্বোচ্চ নৌযানযোগ্য হ্রদ বলা হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ বলা হয়। তবে সর্বোচ্চর খেতাব পেলেও এ উচ্চতাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ সূর্য অনায়াসেই এর পানিকে ছুঁতে পারে। এ কারণে বিকিরণের মাত্রাও থাকে তীব্র। যার ফলশ্রুতিতে পানির বাষ্পীভবনও ঘটে খুব সহজেই। ফলে শুকিয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকার এ প্রাণ। তাপমাত্রার পাশাপাশি খরাও এর অন্যতম কারণ।
হ্রদের চারপাশে ৩০ লাখেরও বেশি মানুষের বসবাস। বিশেষভাবে এটি আয়মারা, কেচুয়া এবং উরোস আদিবাসী সম্প্রদায়ের আবাসস্থল। যাদের বেশির ভাগই মাছ ধরা এবং কৃষি কাজের ওপর নির্ভরশীল। সম্প্রতি পানির পরিমাণ কমে যাওয়ায় মাছ ধরার ওপর নির্ভরশীল সম্প্রদায়গুলো প্রতিনিয়ত লড়াই করছে। ক্রমবর্ধমান খরায় প্রভাবিত হচ্ছে কৃষিকাজও। পানি কমার সঙ্গে সঙ্গে নৌকা চলাচল ব্যাহত হওয়ায় মানুষের আনাগোনাও কমে গেছে। এতে এখানকার অর্থনীতির উপর বিরাট প্রভাব পড়েছে। স্থানীয়রা বলেছে, ‘পানির স্তর নিচে নেমে যাওয়ায় আমরা অনেক চিন্তিত। চলমান এ খরা বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করবে।’ পানির স্তর কমছে। ডিসেম্বর পর্যন্ত কী হবে তা আমরা জানি না। এই উষ্ণ তাপমাত্রা কমপক্ষে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছে পানিবায়ুবিদরা।
যদিও পানির স্তর প্রতি বছর ওঠানামা করে। তবে এবারের পানিবায়ু সংকটের কারণে এই পরিবর্তনগুলো চরম আকার ধারণ করেছে। রেকর্ড-ব্রেকিং শীতকালীন তাপপ্রবাহ বাষ্পীভবন বৃদ্ধি করছে এবং হ্রদের স্তর হ্রাসের দিকে পরিচালিত করেছে। খরার কারণেও পানির ঘাটতি আরও খারাপের দিকে যাচ্ছে। পেরুর ন্যাশনাল মেটিওরোলজি অ্যান্ড হাইড্রোলজি সার্ভিসের পরিচালক সিক্সটো ফ্লোরেস সিএনএনকে বলেছে, আগস্ট-২০২২ থেকে মার্চ-২০২৩ পর্যন্ত গড়ে ৪৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












