১৭৩ দিন হরতালের সুযোগ কাউকে দেব না -প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি বলেছেন, জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে, সেই সুযোগ আমরা আর কাউকে দেব না।
গত সোমবার বিকেলে যশোর জেলার ঈদগাহ প্রাঙ্গণে এক জনসভায় প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আসুন, আমরা নিজেদের সতর্ক রাখব, যাতে আর কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে, সেই সুযোগ আমরা আর কাউকে দেব না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।