১৭তম বিয়ে করতে ১৬তম স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
জানা গেছে, উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের আজিজ মৃধার ছেলে শহীদুল ইসলাম প্রতি বছর বিয়ে করে থাকেন এমন দাবি তার স্ত্রী রিনা ও স্থানীয়দের। বছর শেষ হতে না হতেই তিনি স্ত্রীদের তালাক দেন। গত ২০ বছরে তিনি ১৬টি বিয়ে করে ১৫ জনকে তালাক দিয়েছেন।
১৬তম স্ত্রী রিনাকে গত বছর ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন শহীদুল। তার চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। ১৭তম বিয়ে করতে বিয়ে পাগল শহীদুল উঠে পড়ে লেগেছে। এতে ১৬তম স্ত্রী রিনা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শহীদুল ১৬তম স্ত্রী রিনাকে বেধড়ক মারধর করেন। স্বজনরা তাকে উদ্ধার করে ওই দিন রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রিনা অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী শহীদুল ইসলাম এ পর্যন্ত ১৬টি বিয়ে করেছেন। ১৭তম বিয়ে করতে এখন উঠে পড়ে লেগেছেন। এতে আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করেছেন।’
রিনা আরও বলেন, ‘প্রতি বছর শহীদুল বিয়ে করেন। আমার বিয়ের বয়স এক বছরের বেশি হয়েছে তাই এখন আর আমাকে ভালো লাগে না। তাই আবারও বিয়ের চেষ্টা করছেন।’
এ বিষয়ে শহীদুল ইসলাম স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে বলেন, ‘বিয়ে করা আমার ব্যক্তিগত ব্যাপার।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












