১৬ বছর একা, তবু মা হলো কুমির!
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১২ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
অন্য অনেক প্রাণীর মতো কুমিরের বংশবিস্তার হয় যৌন প্রজনন পদ্ধতিতে। তবে বিজ্ঞানীরা জানিয়েছে, তারা প্রথম কোনো কুমিরের সন্ধান পেয়েছে, যেটি কোনো পুরুষ কুমিরের সংস্পর্শে না এসেই ডিম দিয়েছে এবং এ থেকে বাচ্চা হয়েছে।
এ ঘটনা ঘটেছে কোস্টারিকার একটি চিড়িয়াখানায়। যে কুমির এই বাচ্চা দিয়েছে, সেটি ১৬ বছর ধরে একা ছিল। এ নিয়ে গত বুধবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
যে কুমিরটি এই বাচ্চা দিয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের। ২০১৮ সালে এটি ১৪টি ডিম দিয়েছিল। এরপর যেটা হলো, সেটা সত্যিকার অর্থেই অবিশ্বাস্য। কারণ, এই ডিমগুলো থেকে একটি বাচ্চার জন্ম হয়েছে।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী বায়োলজি লেটারস-এ প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভ্রুণের জিন বিশ্লেষণ করেছে বিজ্ঞানীরা। বিশ্লেষণে তারা দেখেছে, ভ্রুণের ডিএনএতে কোনো পুরুষ কুমিরের ডিএনএর সংমিশ্রণ নেই। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ‘ভার্জিন বার্থ’।
অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এর আগে যে এমনটা পাওয়া যায়নি, তা নয়। এর আগে মাছ, পাখি, সাপ, টিকটিকি জাতীয় প্রাণীর এমন ভার্জিন বার্থের খবর পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছে, কুমিরের ক্ষেত্রে এটাই প্রথম।
একটি মা প্রাণীর ডিম থেকে এমন বাচ্চা জন্মের এই ঘটনাকে ‘ফ্যাকাল্টেটিভ পার্থেনোজেনেসিস’ বলা হয়ে থাকে। এ ক্ষেত্রে ডিমে পুরুষ প্রাণীর কোনো অবদান থাকে না।
যুক্তরাষ্ট্রের যে কুমিরটি এই ভার্জিন বার্থের সাক্ষী হলো, সেই প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। ফলে বিজ্ঞানীদের বেশ নজর রয়েছে এই কুমিরের ওপর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












