১৪৫ ধারার মামলা কি? এতে কি জমির মালিকানা নির্ধারণ হয়?
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৭ মে, ২০২৫ খ্রি:, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
কখন প্রযোজ্য ১৪৫ ধারার মামলা?
আপনার জমির উপর কেউ জবর দখলের চেষ্টা করলে, কিংবা দখল থেকে আপনাকে উচ্ছেদ করার হুমকি দিলে, এমনকি দখল নেওয়ার মতো পরিস্থিতিও যদি সৃষ্টি হয় তাহলে আপনি সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করতে পারেন। এই ধারার আওতায় আদালত উভয় পক্ষের মধ্যে শান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকলে দ্রুত পদক্ষেপ নিতে পারে।
১৪৫ ধারার আদেশ কি জমির মালিকানা নির্ধারণ করে?
না, এই মামলা জমির মালিকানা নির্ধারণ করে না। এটি শুধুমাত্র জমির সাময়িক দখল বজায় রাখতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহৃত হয়। আদালত এখানে সাময়িক নিষেধাজ্ঞা দেয়, যাতে বিরোধপূর্ণ জমিতে কোনো পক্ষই বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। মালিকানা নির্ধারণের জন্য অবশ্যই দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে।
নিষেধাজ্ঞা জারি করার ধাপগুলো:
ধাপ ১: প্রথমেই একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন। তিনি আপনার জমি সংক্রান্ত সমস্যা শুনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে সহায়তা করবেন।
ধাপ ২: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন। জমির দলিল, খতিয়ান ও নামজারির কাগজ, বিরোধের বর্ণনা, প্রমাণাদি (ছবি, সাক্ষীর বিবৃতি ইত্যাদি)
ধাপ ৩: আপনার আইনজীবী জমির দখল ও বিরোধ নিয়ে বিস্তারিত উল্লেখ করে নিষেধাজ্ঞা আবেদন তৈরি করবেন এবং নির্ধারিত ফি দিয়ে তা আদালতে জমা দেবেন।
ধাপ ৪: আদালত উভয় পক্ষকে হাজির হতে বলবেন এবং শুনানিতে প্রমাণ ও সাক্ষ্য উপস্থাপন করা হবে।
ধাপ ৫: আদালত পর্যালোচনা শেষে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে পারেন, যার ফলে উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে হয়।
১৪৪ বনাম ১৪৫ ধারা:
অনেক সময় ১৪৪ ও ১৪৫ ধারা নিয়ে বিভ্রান্তি দেখা যায়। সংক্ষেপে বলা যায়-
১৪৪ ধারা: জনশৃঙ্খলা রক্ষায় প্রয়োগ করা হয়, যেখানে কোনো সভা-সমাবেশ, জমায়েত বা সংঘর্ষের আশঙ্কা থাকে। এটি জেলা বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জারি করেন।
১৪৫ ধারা: জমির দখল সংক্রান্ত বিরোধে প্রয়োগ হয়। এতে আদালত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ রোধে সাময়িক নিষেধাজ্ঞা দেয়, তবে এটি মালিকানা নির্ধারণ করে না।
কেন প্রয়োজন হয় নিষেধাজ্ঞা?
(ক) জমি রক্ষা করতে। (খ) সংঘর্ষ ও সহিংসতা ঠেকাতে (গ) বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিশীলতা বজায় রাখতে।
জমি নিয়ে বিরোধের ক্ষেত্রে শান্তি বজায় রাখা ও আইনি অধিকার সংরক্ষণে ১৪৫ ধারা একটি কার্যকর ব্যবস্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন বাণিজ্যপথ গড়ে তুলতে চলছে সম্প্রসারণ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












