জমি কিনতে গিয়ে মামলা কিনছেন না তো?
জমি কেনা কোনো হালকাভাবে নেওয়ার বিষয় নয়। এতে ছোট একটি ভুলও ডেকে আনতে পারে বছরের পর বছর ধরে চলা মামলা, আর্থিক ক্ষতি ও মানসিক দুর্ভোগ। তাই জমি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে নিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ ও সচেতন পদক্ষেপ।
প্রথমেই জেনে নিন জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য। এগুলোর সঠিকতা যাচাই ছাড়া জমির বৈধতা নিশ্চিত করা সম্ভব নয়। এরপর বিক্রেতার কাছ থেকে জমি সংক্রান্ত কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করুন। এতে সিএস, এসএ, আরএস, বিএস খতিয়ান ছাড়াও, বর্তমান বেচাকেনার বায়া দলিলসহ অন্যান্য প্রাসঙ্গিক দলিল থাকতে হবে।
বিক্রেতা যদি জমি ক্রয়ের মাধ্যমে মালিক হন, তবে তার ক্রয় দলিল ভালোভাবে পরীক্ষা করুন। আর তিনি যদি উত্তরাধিকারসূত্রে মালিক হন, তবে সর্বশেষ জরিপ অনুযায়ী খতিয়ান যাচাই করে মালিকানা নিশ্চিত করুন। একইসাথে শরিকদের সঙ্গে জমির ভাগাভাগি বা বণ্টননামা (ফারায়েজ) রয়েছে কি না, সেটাও অবশ্যই যাচাই করতে হবে।
একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই জমি নিয়ে কোনো মামলা চলছে কি না তা খতিয়ে দেখা। আদালতে বিচারাধীন জমি কিনলে আপনি ভবিষ্যতে বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন। জমি কি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা আছে? সেটিও খুঁজে দেখুন।
জমি সরকারি খাস জমি, পরিত্যক্ত বা শত্রু সম্পত্তির আওতায় পড়ে কি না, তা নিশ্চিত হতে স্থানীয় ভূমি অফিসে অনুসন্ধান করুন। নাবালক বা মানসিকভাবে অক্ষম এরকম কেউ যদি জমির মালিক বলে নিজেকে দাবি করে, তবে ভালোভাবে অনুসন্ধান করুন; সে প্রকৃত জমির মালিক কি না। আর তার পক্ষ থেকে জমি বিক্রি করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন।
জমির মালিকানা নিশ্চিত হওয়ার পর, খতিয়ান ও জরিপের নকশা সঙ্গে নিয়ে জমিটি সরেজমিনে ঘুরে দেখুন। বর্তমানে জমিটি কার দখলে রয়েছে, এবং সেখানে কোনো রাস্তা, সীমানা বিরোধ বা পথাধিকারের সমস্যা আছে কি না, তাও সতর্কভাবে খতিয়ে দেখতে হবে।
এইসব গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করলে আপনি শুধু জমি নয়, নিরাপত্তা ও মানসিক শান্তিও কিনতে পারবেন। জমি কেনা জীবনের বড় একটি সিদ্ধান্ত তাই সাবধানতা ও সতর্কতাই হতে হবে আপনার সবচেয়ে বড় সঙ্গী।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।