১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
, ০৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৯ জুন, ২০২৬ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্ক জুন মাসের মুখোমুখি হয়েছে ভারতের মুম্বাই। ডোবাগুলোর পানি দ্রুত কমে যাওয়ায় গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) থেকে নির্মাণ প্রকল্পে পানি সরবরাহ বন্ধ এবং শিল্প খাতে পানির ব্যবহার ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুম্বাইয়ের পানির প্রধান উৎস শহরের বাইরে অবস্থিত ৭টি হ্রদ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এসব হ্রদে মোট ধারণক্ষমতার মাত্র ১০ দশমিক ৩৫ শতাংশ পানি অবশিষ্ট রয়েছে। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের জন্য মাত্র ৪০ দিনের পানির মজুদ রয়েছে।
নগর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে সব নির্মাণস্থলের পানির সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে।
পাশাপাশি নতুন নির্মাণ প্রকল্পের জন্য পানির সংযোগ দেওয়াও স্থগিত রাখা হয়েছে।
এ ছাড়া শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ক্রীড়া ক্লাবগুলোর পানি সরবরাহও ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত মে মাসের মাঝামাঝি সময় থেকেই ১০ শতাংশ পানি ব্যবহারে কাটছাঁট করা হয়েছিলো।
বৃষ্টিপাত ৭৫ শতাংশ কম:
মহারাষ্ট্র রাজ্যের আবহাওয়া কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, ‘জুনের প্রথম ১৬ দিনে রাজ্যটিতে স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সাধারণত জুনের প্রথম সপ্তাহেই মুম্বাইয়ে মৌসুমি বায়ু (বর্ষা) প্রবেশ করে। তবে চলতি বছর এখনো বর্ষার দেখা মেলেনি। এবারের পরিস্থিতি ভিন্ন।’
গত ১২ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল মৌসুমি বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে ভারত। এতে কৃষি উৎপাদন কমে যাওয়া এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। বর্ষার বিলম্ব ও বৃষ্টির ঘাটতি অব্যাহত থাকলে শুধু মুম্বাই নয়, ভারতের অন্যান্য অঞ্চলেও পানি সংকট এবং অর্থনৈতিক চাপ আরো বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের বসতি পরিকল্পনায় মালয়েশিয়ার ক্ষোভ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের বসতি সম্প্রসারণ বন্ধের দাবি যুক্তরাজ্যের
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












