এবার বিক্ষোভে নেমেছে হিন্দুত্ববাদীরা!
সাম্প্রদায়িক সহিংসতার অজুহাত তুলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে সংখ্যালঘু হিন্দুত্ববাদীরা। গতকাল শনিবার বেলা তিনটার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এতে শাহবাগ ও আশপাশের সড়কগুলোয় যান চলাচল বন্ধ রয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ব্যাপক গুজব ছড়ানো হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে তারা বিভিন্ন উগ্রতাবাদী স্লোগান দিয়েছে। ‘জাগো রে জাগো, হিন্দু জাগো’, ‘তুমি কে আমি কে, হিন্দু হিন্দু’, ‘স্বাধীন দেশে স্বাধীন নাই’, ‘জ্বালাও পোড়াও বন্ধ করো, মানুষ হওয়ার চেষ্টা করো’, ‘তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি স্লোগান শোনা যায় তাদের মুখে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকসহ কয়েকটি সংগঠনও বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।