১০ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আলামত যেন ক্রমশই দৃশ্যমান হতে শুরু করেছে। আগেভাগে জানান দিচ্ছে প্রযুক্তি খাত। এবার জানা গেলো, মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ শতাংশ কর্মী কমে যাবে।
মাইক্রোসফটের এক অভ্যন্তরীণ এক নোটিশের মাধ্যমে কর্মী ছাঁটাইয়ের এ তথ্য জানা গেছে। ওই নোটিশে প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছে, “কোভিডের সময় গ্রাহকেরা ব্যয়ের পরিমাণ বাড়িয়েছিলো। তবে এখন মানুষ ‘সতর্কতার নীতি’ অনুসরণ করছে। বিশ্বের অনেক অংশে মন্দা চলছে। অনেক জায়গায় (মন্দা) আসন্ন।”
গত বছর থেকে মাইক্রোসফটের ব্যাবসার গতিতে ভাটা পড়েছে। ফলে শুরু হয় কর্মী ছাঁটাই। সর্বশেষ ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে সম্পন্ন হবে।
অ্যামাজন, ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটাসহ কয়েকশ প্রতিষ্ঠান গত কয়েক সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। সম্প্রতি অ্যামাজন জানায়, পরিস্থিতি মোকাবিলায় ১৮ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। নভেম্বরে মেটা জানায়, তারা তাদের ১৩ শতাংশ অর্থাৎ ১১ হাজারের মতো কর্মীকে ছাঁটাই করবে।
.............................
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।