বন্দরে ৪ গুণ স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়লো
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দর ও ঢাকাস্থ কমলাপুর আইসিডিতে আমদানিকৃত পূর্ণ কনটেইনারের (এফসিএল) ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এতে বাড়তি স্টোররেন্টের চাপ থেকে সাময়িক স্বস্তি পাচ্ছেন আমদানিকারকরা।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বন্দর কর্তৃপক্ষের বোর্ডের ৯ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী এ মেয়াদ বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর ও ঢাকাস্থ কমলাপুর আইসিডিতে থাকা আমদানিকৃত এফসিএল কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায়ের স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে পরবর্তী তিন মাস অর্থাৎ ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। তবে খালি কনটেইনার এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়।
একই সঙ্গে বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখা এবং ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আমদানিকারকদের দ্রুত কনটেইনার ডেলিভারি নেওয়ার অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বন্দর ও ঢাকাস্থ কমলাপুর আইসিডিতে থাকা আমদানিকৃত এফসিএল কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়ানোয় আমদানিকারকেরা বাড়তি সুবিধা পাবেন। এতে পণ্য খালাসের ব্যয় কমবে। আমদানিকারকদের খরচ কমলে পণ্যের দামের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে, যার সুফল শেষ পর্যন্ত ভোক্তারাও পাবেন।
চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের বিষয়টি ব্যবসায়ীদের জন্য স্বস্তিদায়ক। তবে এটি স্থায়ীভাবে বন্ধ হওয়া দরকার। ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে বিষয়টি স্থায়ীভাবে বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে বিবেচনা করার অনুরোধ জানাব।
আরও পড়ুন
সব ›
দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি
ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেয়ার নামে প্রতারণা থেকে সাধবান …
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ৮৬টি
নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ৮৬টি মানব…
শেখ হাসিনাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ
আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক
সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল -প্রধানমন্ত্রী
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়…
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়, দ্য ইকনোমিস্ট এর দাবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বলে দাবি করে প্রতিবেদন করেছে…
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন
১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে -সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জ…
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।