হোক কাল হোক সংগ্রামের মাধ্যমে জনগণ অধিকার ফিরে পাবেই -হাফিজ
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাঙালি সংগ্রামী জাতি, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। হোক আর কাল হোক সংগ্রামের মাধ্যমে জনগণ আবার তাদের মৌলিক অধিকার ফিরে পাবেই। এই সংগ্রামে বিএনপি নেতৃত্ব দেবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি আলোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে ইতোমধ্য বিতর্কিত করা হয়েছে। মনের মাধুরি মিশিয়ে কবিদের কবিতার মতো ইতিহাসও রচিত হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় ৮০ থেকে ১ লাখ মুক্তিযোদ্ধার সংখ্যা হলেও এখন আড়াই লাখ মুক্তিযোদ্ধার ভাতা ও সুযোগ সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা যদি প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ না হতেন তবে আজও দেশ পাকিস্তান থাকতো। কারণ পাকিস্তানের বর্বর বাহিনীর অস্ত্রের সামনে দাঁড়ানোর মতো নিরস্ত্র বাঙালির কাছে কোন হাতিয়ার ছিল না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।