ডিবির ৭ সদস্যকে বরখাস্ত
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ৭ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। অপরজনকে তলব করে কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে স্পিনা রানী বলে, অভিযোগ আসার পর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়ের নির্দেশে একটি তদন্ত কমিটি হয়। তদন্ত কমিটি পুলিশ কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেন পুলিশ কমিশনার। সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। আর পরিদর্শক রুহুল আমিনকে তলব করে কারণ ব্যাখ্যা চেয়েছেন পুলিশ কমিশনার।’
অভিযোগকারী ফ্রিল্যান্সার হলেন আবু বকর সিদ্দিক। নগরের অক্সিজেন এলাকায় তার বাসা। তার ভাষ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে তিনি ও ফয়জুলকে নগরের বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায় ডিবির দক্ষিণ বিভাগের একটি দল। সেদিন রাতে নগরের মনসুরাবাদে ডিবি হেফাজতে ছিলেন তারা। পরদিন বিকেলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশে একটি নন-এফআইআর মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ডিবি। আদালত তাদের জরিমানা করে মুক্তি দেন।’
মুক্তির পর আবু বকর অভিযোগ করেন, হেফাজতে থাকাকালে তার মুঠোফোন ব্যবহার করে দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ করে ১০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানান্তর করে ডিবির দলটি। এ ছাড়া, তার বাইন্যান্স অ্যাকাউন্ট (ক্রিপ্টোকারেন্সি বিনিময়) থেকে ২ লাখ ৭৭ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা) স্থানান্তর করা হয়েছে।
আবু বকরকে মিথ্যা মামলায় ফাঁসানো ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগে গত ৫ মার্চ ডিবির পরিদর্শক রুহুল আমিনসহ আট পুলিশ সদস্য ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী হুসনুম লুবাবা। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের বিতর্ক
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেশনিং উঠলেও পাম্পে ভোগান্তি চরমে, তেল মিলছে সীমিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












