হু হু করে বাড়ছে তিস্তা-যমুনার পানি
-এ সপ্তাহে বন্যার শঙ্কা
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
২-৩ দিনের মধ্যে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
একদিকে তাপপ্রবাহ চলছে, অন্যদিকে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। উজানের ঢলের কারণে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ১ মিটার।
২-৩ দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করে বন্যাপরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য থেকে জানা গেছে, আগের দিন সকাল ৯টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ১২.৭৫ মিটার। একই সময় এই পয়েন্টে পানির উচ্চতা দাঁড়িয়েছে ১৩.৮৫ মিটার। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ১ মিটারেরও বেশি।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (বগুড়া) নির্বাহী প্রকৌশলী নাজমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'উজানে (ভারতের আসাম-মেঘালয় অঞ্চলে) প্রচুর বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১ মিটারের বেশি পানি বাড়ছে। বগুড়ায় যমুনা নদীর বিপৎসীমা হলো ১৬.২৫ মিটার। অর্থাৎ আমাদের হাতে আছে আর ২.৪ মিটার। আগামী কয়েকদিনের মধ্যে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করবে বলে আমরা আশঙ্কা করছি। '
এদিকে ভারত সকাল থেকে গজলডোবা ব্যারেজ খুলে দিয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)