৩২ বছর পর মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
৩২ বছর কারাগারে সাজা ভোগ করার পর মুক্তি পেলো জল্লাদ শাহজাহান ভুইয়া। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় শাহজাহান। সে কারাগারে থাকা অবস্থায় ২৬ জন ফাঁসির দ-প্রাপ্ত আসামিকে দড়িতে ঝুলিয়েছে।
কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার বলেছে, ৪২ বছরের সাজা হয়েছিল শাহজাহানের। এরমধ্যে ১০ বছর ৫ মাস ২৮ দিন মওকুফ (রেয়াত) পেয়েছে। তাই প্রায় ৩২ বছরের সাজা ভোগ করার পর সে মুক্তি পেলো।
জানা গেছে, শাহজাহান ভূঁইয়ার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে। ১৯৯১ সালে মানিকগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার হয় শাহজাহান। তার নামে মোট ৩৬টি মামলা ছিল। এরমধ্যে একটি অস্ত্র, একটি ডাকাতি এবং বাকি ৩৪টি হত্যা মামলা।
কারাভোগের এ সময়ে মানিকগঞ্জ জেলা কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে ছিলো সে। তার কয়েদি নম্বর ছিল ২৫৮৯/এ। ৭৩ বছর বয়সী শাহজাহান ব্যক্তিগত জীবনে অবিবাহিত।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলার ৬ আসামি, ৬ জন যুদ্ধাপরাধী, এরশাদ শিকদার, বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি, ডেইজি হত্যা মামলার আসামীসহ আলোচিত ২৬ জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে শাহজাহান। মূলত সাজা কমানোর লক্ষ্যেই জল্লাদের দায়িত্ব নেয় শাহজাহান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)