রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

হুমকি দিয়ে ‘সমালোচনা’ বন্ধ করে ভারতের আদানি

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:০১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৩৪
হুমকি দিয়ে ‘সমালোচনা’ বন্ধ করে ভারতের আদানি
আল ইহসান ডেস্ক:
মার্কিন বিনিয়োগ কোম্পানি হিনডেনবার্গ রিসার্চ, গত মাসে প্রকাশিত যাদের প্রতিবেদনের কারণে আদানির শেয়ার ১২ হাজার কোটি ডলার মূলধন হারিয়েছে, বলছে যে আদানি দীর্ঘদিন ধরেই মামলার ভয় দেখিয়ে তাদের ব্যাপারে আরও খোঁজখবর করাকে ঠেকিয়ে রেখেছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, হিনডেনবার্গ শেয়ারবাজারে শর্টসেল করে। তবে তারা শুধু কোনো কোম্পানির অনিয়ম খুঁজে বেরোয় এমন নয় বরং ওই কোম্পানির শেয়ারের যখন দরপতন ঘটে, তখন তার ওপর বাজি ধরে তারা টাকাও বানায়।
বিশ্বজুড়ে বন্দর থেকে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করা ভারতীয় এই কোম্পানির বিরুদ্ধে তাদের অভিযোগ যে এটি হিসাব জালিয়াতি করেছে এবং শেয়ারের দাম বাড়াতে কারসাজিও করেছে। হিনডেনবার্গের আরও অভিযোগ যে আদানির ‘প্রতিশোধের ভয়ে বিনিয়োগকারী, সাংবাদিক, নাগরিক এবং এমনকি রাজনীতিবিদরা পর্যন্ত কথা বলতে আতঙ্ক বোধ করেন।’
আদানি নিয়ে নিউজ করায় ভারতীয় সাংবাদিক ঠাকুরতার বিরুদ্ধে ঠুকে দেওয়া হয়েছে ছয়টি মানহানির মামলা। এর মধ্যে তিনটি ফৌজদারি অপরাধের মামলা। আর এসব ঘটেছে আদানির ওপর একের পর এক প্রতিবেদন করার পরে। একটি প্রতিবেদনে এমন অভিযোগ করা হয়েছে যে একজন শীর্ষস্থানীয় বিচারক আদানিকে বিশেষ সুবিধা দিয়েছে।
অপরাধ প্রমাণিত হলে তার কারাদ- হতে পারে। তবে আদালতের একটি আদেশে নিষেধ করা হয়েছে যে সে এই কোম্পানি এবং এর মালিক সম্পর্কে কিছু লিখতে বা বলতে পারবে না।
‘আমাকে মুখ বন্ধ রাখতে আদেশ দেওয়া হয়েছে’, সে বলেছে। ‘আমাকে বলা হয়েছে যে আমি মিস্টার গৌতম আদানি এবং তার ব্যবসা-প্রতিষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য করতে পারব না। তাই আমি আদালত অবমাননা করতে চাই না।’
তবে তার সহকর্মী আবির দাশগুপ্ত বলে, ‘আইনি খরচ ও তিনটি রাজ্যে শুনানিতে অংশ নেওয়ার কারণে আমাদের শারীরিক এবং মানসিকভাবে ধকল পোহাতে হচ্ছে।’ তার বিরুদ্ধেও তিনটি মানহানির মামলা রয়েছে।
‘এটা আমাদের সময় খেয়ে নিচ্ছে, আমাদের পরিবারকে বিপদে ফেলছে, আমাদের সময় নষ্ট করছে এবং আমাদের সবার আয়ে ধস নামাচ্ছে।’
হিনডেনবার্গের গত মাসের প্রতিবেদনের পর আদানি গ্রুপ এখন ক্ষত সারাতে মাঠে নেমেছে। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, কোম্পানিটি কৃত্রিমভাবে তাদের বাজার দর বাড়িয়েছে।
প্রতিবেদন প্রকাশের আগে পর্যন্ত আদানি ছিলো এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তবে এরপর এই শত কোটিপতির সম্পদে ধস নামে, তিনি নিজে ধনীর তালিকায় নিচের দিকে নামতে থাকে। তার তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার অবশ্য এরপর খানিকটা স্থিতিশীল হয়েছে।
আদানি তাদের সম্পর্কে ওঠা অভিযোগ অস্বীকার করে হিনডেনবার্গের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে।
এই কোম্পানি আগেই বিদেশে তাদের সমালোচকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার পরিবেশবাদী বেন পেনিংস। দাবি করা হয়েছে যে কুইন্সল্যান্ডে আদানির কয়লাখনির বিরুদ্ধে তার আন্দোলনের ফলে কোম্পানির লাখ লাখ ডলার ক্ষতি হয়েছে।
হিনডেনবার্গের করা অভিযোগ বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে হেডলাইন হয়েছে। কিন্তু ভারতের অনেক গণমাধ্যম হয়-এগুলো এড়িয়ে গেছে কিংবা বাতিল করে দিয়েছে, অথবা প্রতিবেদন যারা লিখেছে তাদের নিন্দামন্দ করেছে।
অনেকেই আদানির সুরে সুর মিলিয়েছে যে হিনডেনবার্গের প্রতিবেদন ইচ্ছাকৃতভাবে ‘ভারতকে আক্রমণ’ করেছে।
গত ডিসেম্বরে টেলিভিশন চ্যানেল এনডিটিভি অধিগ্রহণের মাধ্যমে আদানি নিজেই গণমাধ্যমের মালিক হয়েছে। ভারতে যে সামান্য কয়েকটি গণমাধ্যম মোদির সমালোচনা করতে পেছপা হতো না, এনডিটিভি ছিল তার একটি।
আদানি এনডিটিভি অধিগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা পরেই চ্যানেলটির উপস্থাপক পদত্যাগ করে। মোদির কড়া সমালোচক রাভিশ কুমার পরে বলে যে সে ‘বিশ্বাস’ করে আদানির এনডিটিভি কেনার উদ্দেশ্যই হলো ভিন্নমত দমন করা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২০ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২০ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২০ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২০ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২০ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২০ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২০ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২০ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২০ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২০ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২১ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২১ ঘণ্টা আগে