মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

আমদানি বাজার স্থিতিশীল রাখতে শুল্ক কমানোর দাবি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:০০
আমদানি বাজার স্থিতিশীল রাখতে শুল্ক কমানোর দাবি
নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছর রমজানে অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি চাহিদা বাড়ে বিভিন্ন ধরনের মসলার। এর আড়াই মাস পর ঈদুল আজহায় চাহিদা থাকে তুঙ্গে। রোজা আসতে বাকি এখনো এক মাসের বেশি সময়। এরই মধ্যে চড়া মসলার বাজার। কোনো কোনো মসলার দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। তবে কারণ হিসেবে রমজান কিংবা চাহিদা বাড়ার চেয়ে আন্তর্জাতিক বাজার ও ডলারের দামকে বেশি দায়ী করছেন ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টরা বলছেন, ডলারের সংকট ও অতিরিক্ত মূল্য মসলার দাম বাড়ার ক্ষেত্রে বেশি প্রভাব ফেলছে। দামের কারণে কমেছে মসলার আমদানি ও বিক্রি। আবার আমদানি মসলার দাম বাড়ায় এর প্রভাব পড়েছে দেশে উৎপাদিন অন্য মসলার ওপর। অন্য পণ্যের দামও বাজারে বেশি থাকায় অনেকে মসলা কেনাও কমিয়ে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিউটি কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন আমদানিকারকরা।
রাজধানীর চকবাজারের একজন গরম মসলা আমদানিকারক আবুল কালাম বলেন, এক মাস আগে কয়েক পদের মসলার জন্য এলসি খুলেছি। তখন ডলারপ্রতি খরচ হয় ১১২ টাকা। এলসির টাকা পরিশোধ করতে গিয়ে এমন খরচ হয়েছে। ডলারের এই বাড়তি দাম মসলার দাম বাড়ার প্রধান কারণ।
কালাম বলেন, আন্তর্জাতিক বাজারেও মসলার দাম বেড়েছে। এজন্য আমদানি কমছে। সরবরাহ সংকটে দাম বেড়ে গেছে। অতিরিক্ত দামের কারণে কমেছে মসলা বিক্রিও। রমজানেও এ নিম্নমুখী ভাব থাকবে। অন্য পণ্যের দাম চড়া হওয়ার কারণে মানুষ মসলার ব্যয় কমিয়ে দিচ্ছে।
বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ বলেন, ডলারের দাম বাড়ায় মসলা ব্যবসায়ীরা দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মসলার এলসি ও নিষ্পত্তিতে খরচ বেড়েছে ২৫ শতাংশ পর্যন্ত। এছাড়া মসলার ক্ষেত্রে ডলারের দামের ওপর ভিত্তি করে আমরা ডিউটি দিচ্ছি। সেখানে রেট ধরা হচ্ছে ১০৮ টাকা প্রতি ডলার। যেটা আগে ৮৪ টাকা ধরা হতো। এ রেটের কারণে ডিউটি বাড়ছে ২০ শতাংশের বেশি।
তিনি বলেন, গরম মসলার ক্ষেত্রে প্রকারভেদে উচ্চ কাস্টমস ট্যারিফ নির্ধারিত রয়েছে। অর্থাৎ, আমি যে দামেই জিরা কিনি না কেন, জিরার ক্ষেত্রে ১৯শ ডলার মূল্য ধরে কাস্টমস ট্যারিফ নির্ধারিত হবে। সেটা হবে ডলারের চলমান রেটে। অর্থাৎ, আগে যেটা ৮৪ হাজার টাকা ডিউটি হতো এখন সেটা বেড়ে হয়েছে এক লাখ আট হাজার টাকা।
এই ব্যবসায়ী জানান, মসলার ক্ষেত্রে ৬০ শতাংশ থেকে শুরু করে ১১০-১২০ শতাংশ পর্যন্ত ডিটটি নির্ধারিত হয়েছে। এটা বেশি।
এদিকে বেড়েছে রসুন ও আদার দাম। সংশ্লিষ্টরা বলছেন, দেশে গত এক দশকের ব্যবধানে আদার চাহিদা পাঁচগুণ, রসুনের তিনগুণ বেড়েছে। তবে উৎপাদন না বাড়ায় পণ্যগুলোর আমদানিনির্ভরতা কমছে না। অন্য পণ্যের মতোই ডলার সংকটে বাড়ছে এগুলোরও আমদানি খরচ। ভোক্তার পকেট থেকেও যাচ্ছে বাড়তি টাকা।
এসব বিষয়ে পুরান ঢাকার শ্যামবাজারকেন্দ্রিক মসলাজাতীয় পণ্যের আমদানিকারক ও বিক্রেতা আবদু ল মাজেদ বলেন, দেশি আদা-রসুনের চেয়ে এখন বিদেশির (আমদানি) চাহিদা বেশি। সেখানে ডলার সমস্যা। যে কারণে কখনো আনতে সংকট হলেই দাম বেড়ে যায়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে