হিজবুল্লাহর পরিকল্পনা, সন্ত্রাসী ইসরায়েলের হুমকি: সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত দুই পক্ষ?
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ৩০ জুলাই, ২০২৪ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দখলদার ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধসহ বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। কারণ কাপুরুষ ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত আর বড় কিছুতে পরিণত হওয়ার হুমকি পাচ্ছে তারা। গত রোববার (২৮ জুলাই) নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাফাহ আক্রমণ বন্ধ করে লেবাননের দিকে অভিযান স্থানান্তরের কথা ভাবছে। বিশেষ প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ অক্টোবর থেকেই বারবার বলে আসছেন, গাজায় যুদ্ধবিরতি সম্মত না হওয়া পর্যন্ত তারা লড়াই করতে পারে এবং করবে।
এমনকি ইসরায়েল যদি তার সামরিক বাহিনীর সিংহভাগ লেবাননের দিকে দেয়, তবু হিজবুল্লাহ তার অবস্থানে অনঢ় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি সামরিক পদক্ষেপ আঞ্চলিক এবং সম্ভবত আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
হিজবুল্লাহর উপর দুটি বইয়ের লেখক আমাল সাদ বলেছে, আমি মনে করি না গাজায় যুদ্ধবিরতি না হলে হিজবুল্লাহ আলোচনায় আসবে। তাদের যুদ্ধ চলমান থাকবে।
নেতানিয়াহুর কট্টরপন্থী জোটের অংশীদাররা যুদ্ধ শেষ হওয়ার আগে হামাসের সম্পূর্ণ পরাজয় দাবি করার কারণে যুদ্ধবিরতি বাধাগ্রস্ত হচ্ছে। যদিও সন্ত্রাসী ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যেও হামাসের পরাজয় নিয়ে সংশয় রয়েছে।
গত ১৯ জুন নাসরাল্লাহ তার দলের শক্তি প্রদর্শন করেছেন। জানিয়েছেন, তার দলে এক লাখের বেশি যোদ্ধা রয়েছে। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী প্রধানরা তার দলে যোগ দেওয়ার আগ্রহ দেখালেও, প্রাথমিকভাবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তাদের প্রস্তাবে তিনি যে অভিভূত সেটিও জানিয়েছিলেন।
এর আগে, তিনি দখলদার ইসরায়েলি শহর হাইফা দখলের ড্রোন ফুটেজ প্রকাশ করেছিলেন। এছাড়া সন্ত্রাসবাদী ইসরায়েল ও ভূমধ্যসাগরের মধ্যবর্তী লক্ষ্যবস্তুগুলোর ভিডিও প্রকাশ করেছেন। অর্থাৎ যুদ্ধ শুরু হলে এগুলোতে আঘাত করা হবে।
নাসরুল্লাহ সাইপ্রাসকেও হুমকি দিয়েছিলেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি সন্ত্রাসী ইসরায়েলকে সমর্থন করলে, ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে শঙ্কা প্রকাশ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে পুলিশে নীরব ক্ষোভ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিজেল সংকটে ১২৫ হারভেস্টার বন্ধ, কৃষক বিপাকে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি -সেনাপ্রধান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে আছড়ে পড়লো বিএসএফের ড্রোন, এলাকায় আতঙ্ক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ জেলায় নতুন পুলিশ সুপার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, কঠোর নির্দেশনা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আইনজীবী জানালেন স্মৃতিশক্তি নেই
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেগা প্রকল্পে অপচয় নয়, ফলভিত্তিক পরিকল্পনায় জোর -সেতুমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে -বিদ্যুৎমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)