‘হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ইউনূস একটি কথাও বলেনি’
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্র্বতী সরকারের কোনো উপদেষ্টা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেনি। প্রধান উপদেষ্টা ইউনূসও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথাও বলেনি।
গত শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, বিদেশ থেকে কিছু আঁতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু বিশ্বে অনির্বাচিত কারোর মাধ্যমে সংবিধান সংশোধনের নজির নেই।
তিনি বলেন, সংস্কার একটাই হওয়া উচিত, তা হলো তত্ত্বাবধায়ক সরকার। পিআর পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি। শুধু শুধু আমেরিকা-ইউরোপের আইডিয়া দিয়ে লাভ কী? মানুষ তার জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।
হাফিজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। নির্বাচিত সরকার ব্যতীত বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।