নৌ ও বিমান বাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ইউনূস নৌবাহিনী সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।
এ পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন থেকে কমডোর, কমান্ডার থেকে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার পদে পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে। একইভাবে, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন ও স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে উন্নীত হওয়ার প্রক্রিয়া চলবে।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে নৌ ও বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের ভূমিকা এবং জাতীয় প্রয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।