‘হাসিনার গণতন্ত্র হচ্ছে নির্বাচনের সময় বিরোধী দলের সবাইকে জেলে রাখা’
গত মঙ্গলবার রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন নিজেকে- আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। এ ধরনের কত কথা বলেছিলেন যে আমরা মানুষকে গণতন্ত্র দিয়েছি। কিন্তু আপনি যে কত নিয়েছেন এটা বলেননি। আপনার সময় মা তার সন্তান বিক্রি করেছেন। আপনি মানুষকে ভাতের কথা বলেন? আপনার ভাত, আপনার গণতন্ত্র, আপনার সঙ্গার মধ্যে পড়ে। আপনার গণতন্ত্র হচ্ছে ভোটাররা ভোট দিতে পারে না। এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার গণতন্ত্রকে বিশ্বাস করে। দিনের ভোট রাতে হবে এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে নির্বাচনের সময় বিরোধীদলের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। বিএনপির চেয়ারপারসনসহ সিনিয়র সব নেতাকর্মীদের জেলে পুরে রেখে তিনি সাত জানুয়ারির নির্বাচন করেছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।