‘হাসিনাকে ক্ষমতায় আনতে মঈন ইউ আহমেদ ও প্রণবের চুক্তি হয়েছিল’
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চুক্তি হয়েছিল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
ঐতিহাসিক প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান। তিনি এ মামলার ৪৬তম সাক্ষী। দুপুরে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন বেলা পৌনে ১১টায় ট্রাইব্যুনালে আসেন মাহমুদুর রহমান। মধ্যাহ্ন বিরতির আগে মাহমুদুর রহমান প্রায় দুই ঘণ্টা সাক্ষ্য দিয়েছে।
তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন। তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন।
ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বলেন, পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যার পর শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন।এরপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে তত্ত¦াবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আলোচিত এ মামলায় সাক্ষ্য দেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ¦ায়ক নাহিদ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।