নেপালে বিপ্লবের সময় ভাঙচুরকে ‘অপরাধ’ বললো নতুন প্রধানমন্ত্রী
নেপালে ‘জেন জি’দের বিপ্লবের সময় সংঘটিত ভাংচুর ও অগ্নিসংযোগকে অপরাধমূলক কর্মকা- বলে আখ্যা দিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কার্কি। গত রোববার সে বলেছে, এসব অপরাধমূলক কর্মকা-ের তদন্ত হওয়া উচিত এবং সত্য উদঘাটন করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত জুমুয়াবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয় কার্কি। দায়িত্ব নিয়ে বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ঘোষণা দেয় এবং সরকারের রূপরেখার অংশ হিসেবে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।