হাসপাতালে চিকিৎসাধীন নারীর সম্ভ্রমহরণ, যুবক আটক
ভোলা সংবাদদাতা:
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর সম্ভ্রমহরণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি শহরের একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল) হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে তৃতীয় তলার একটি নির্জন স্থানে নিয়ে যান আরিফ। সেখানে তাকে জোরপূর্বক সম্ভ্রমহরণ করা হয় বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেন।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আরিফকে ধরে ফেলেন এবং পরে পুলিশে খবর দেন। এই ঘটনার পর হাসপাতালজুড়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।