মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই -শিল্প সচিব
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রয়োজনীয় গ্যাসের অভাবে দেশে একের পর এক সার কারখানা বন্ধ হয়েছে। এমনকি, মধ্যপ্রাচ্য থেকে সার আমদানি করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আরও খারাপ খবর দিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান। আসন্ন মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত গোলটেবিল বৈঠকে সচিব এসব কথা বলেন।
শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, হরমুজ প্রণালি দিয়ে গ্যাস আমদানিতে ঝুঁকি আছে। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ দেওয়ার জন্য সার কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। সবকিছু মিলায়ে জগাখিচুড়ি অবস্থা তৈরি হয়েছে। এমন অবস্থায় আসন্ন মৌসুমে যে সার লাগবে তা সরকারের কাছে নেই।
গ্যাস সংকটের কারণে দেশে চার লাখ টনের বেশি সারের ঘাটতি সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা এখন সার কারখানায় মাত্র তিন-চার মাস গ্যাস পাচ্ছি। জুন মাস পর্যন্ত কৃষির জন্য যে সার দরকার সেক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকে, যেন জুন পর্যন্ত ছয় লাখ টনের ওপরে মজুত থাকে। কিন্তু, বর্তমান হিসাবে মাত্র দুই দশমিক ১৭ লাখ টন মজুত আছে। তার মানে চার লাখ টনের ওপরে সংকট এখন পর্যন্ত হিসাবে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)