হালাল শিল্প পার্ক প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ক্রমবর্ধমান বৈশ্বিক হালাল পণ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বাংলাদেশে একটি বিশেষায়িত হালাল শিল্প পার্ক প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ।
গত মঙ্গলবার (১২ই আগস্ট) কুয়ালালামপুরে নিজের হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস বলেছে, আসুন, এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি।
বৈঠকে কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে অবহিত করে যে, বর্তমানে বিশ্বজুড়ে হালাল পণ্যের বাজার প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের, যা ২০৩০ সাল নাগাদ ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ায় অন্তত ১৪টি হালাল শিল্প পার্ক চালু রয়েছে এবং দেশটি এই বাজারের একটি বড় অংশীদার। মধ্যপ্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও এই বাজারের অন্যতম প্রধান নিয়ন্ত্রক।
কর্মকর্তারা বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশের এই বাজারে প্রবেশের বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর জন্য অবকাঠামো নির্মাণ এবং সনদ প্রদান ব্যবস্থার উন্নয়ন জরুরি। বর্তমানে বাংলাদেশে শুধু ইসলামিক ফাউন্ডেশন হালাল পণ্যের সনদ দিয়ে থাকে এবং এখন পর্যন্ত মাত্র ১২৪টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এই সনদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বাংলাদেশে একটি হালাল শিল্প পার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করতে মালয়েশিয়ার সহায়তা কামনা করে। আশিক বলেছে, আমরা একসঙ্গে কাজ করে হালাল পণ্যের শিল্প গড়ে তোলার জন্য একটি রূপরেখা তৈরি করতে পারি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)