যুক্তরাষ্ট্রের তথাকথিত মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ নিয়ে উদ্বেগ!
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও তথাকথিত মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূল কারিগর যুক্তরাষ্ট্র।
তথাকথিত এই রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে। এসব ঘটনার পর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ৮ আগস্ট ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্র্বতী সরকার গঠন করা হয়। এরপরে আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। তবে সার্বিকভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, যদিও কিছু উদ্বেগ রয়ে গেছে।
এতে আরও বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। অন্তর্র্বতী সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করেছে এবং অপরাধীদের জবাবদিহি করার জন্য তার সাধারণ বিচার ব্যবস্থা এবং বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কেই ব্যবহার করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।