হামাস শর্ত না মানলে গাজা সিটি ধ্বংস করা হবে -কাৎজ
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের সন্ত্রাসী প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ বলেছে, হামাস যদি অস্ত্র সমর্পণ না করে এবং সব বন্দিকে মুক্তি না দেয় তবে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটিতে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করার মাঝেই ইসরায়েলি মন্ত্রী কাৎজ এ মন্তব্য করলেন।
এদিকে গত বৃহস্পতিবার রাতে গাজা ডিভিশনের সদর দপ্তর সফরকালে দেয়া এক বার্তায় সন্ত্রাসী নেতানিয়াহু বলেছে, আমি নির্দেশ দিয়েছি যেন অবিলম্বে সব বন্দির মুক্তির জন্য আলোচনা শুরু করা হয়। আমি এসেছি গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়া ও হামাসকে পরাজিত করার জন্য আইডিএফের পরিকল্পনাকে অনুমোদন দিতে। এই দুটি বিষয়- হামাসকে পরাজিত করা এবং সব বন্দিকে মুক্ত করা একসঙ্গে চলছে।
সন্ত্রাসী নেতানিয়াহুর বক্তব্যকে জোরদার করে সন্ত্রাসী প্রতিরক্ষামন্ত্রী কাৎজ অনলাইনে লিখেছে, শিগগিরই গাজার হত্যাকারী ও নিপীড়ক হামাসের মাথার ওপর নরকের দ্বার খুলে যাবে- যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্ত মেনে নেয়, বিশেষ করে সব বন্দিকে মুক্তি ও তাদের নিরস্ত্রীকরণ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।