বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যে যেই ধর্মের হোক বাংলাদেশের সবাই একে অপরের বন্ধু, কিন্তু দুঃখজনক হলো গত বছর আমাদের প্রজা মনে করেছে শেখ হাসিনার সরকার।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে। ৮৮ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে।
মুক্তিযুদ্ধ এবং ২৪ কে মনে রাখতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৭১ কে ভুলিয়ে দেয়ার কথা বলা হচ্ছে, এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।