মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

হামাসের সক্ষমতায় বিস্মিত ইসরায়েল, কী ঘটছে ফিলিস্তিনে?

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, রাত ৩:৪৩
হামাসের সক্ষমতায় বিস্মিত ইসরায়েল, কী ঘটছে ফিলিস্তিনে?

আল ইহসান ডেস্ক:
হঠাৎ করে হামাসের এমন ভয়াবহ হামলায় স্তব্ধ ইসরায়েলের কর্মকর্তারা। এমনকি মোসাদের সাবেক প্রধান জানিয়েছে, কী ঘটছে তার কোনো আভাসই ছিল না।
হামাস দাবি করেছে, গাজা থেকে শনিবার সকালে ইসরায়েলে ৫ হাজারের মতো রকেট ছুড়েছে তারা। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ২ হাজারের বেশি রকেট হামলার ঘটনা ঘটেছে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা:
হামলার পর এক ব্রিফিংয়ে ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছে, ‘হামাসের যোদ্ধারা প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, সমুদ্র ও আকাশপথে গাজা থেকে ইসরাইলে প্রবেশ করেছে। ’
কর্নেল রিচার্ডের কথায় বোঝা গেছে, হামাস যে এভাবে আঘাত হানতে পারে ইসরাইলে, তা নিয়ে সম্ভবত অন্ধকারে ছিলেন নেতানিয়াহু! এছাড়া আইডিএফের কাছে হামলার বিষয়ে আগাম সতর্কতা ছিল কি না- এমন প্রশ্নের উত্তরও কৌশলে এড়িয়ে যান কর্নেল রিচার্ড।
দক্ষিণ ইসরায়েলের কিবুতজ অঞ্চলের এক বাসিন্দা গণমাধ্যমকে বলেছে, ‘এই এলাকায় হামাসের বন্দুকধারীরা মারাত্মক হামলা চালিয়েছে। অস্ত্রধারীরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। বাড়িঘরে গুলি চালাচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে। ’ তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে হামাস বাহিনীর কমান্ডার মুহাম্মদ দেইফ এই হামলাকে ‘মহান বিপ্লব’ হিসেবে অভিহিত করে বলেছেন, ‘এই হামলার মধ্য দিয়ে মহান বিপ্লবের সূচনা করা হলো। ’
সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা চলছে তা হলো, ইসরায়েলের কথিত ‘নিরাপত্তাব্যবস্থার সক্ষমতা’। চ্যানেল-১২ টিভির এক আলোচনায় সংবাদ উপস্থাপক ড্যানি কুশমারোর দাবি, ‘আমরা গাজার সঙ্গে যে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি, তা আগে জানতাম না! কোথায় আইডিএফ, কোথায় পুলিশ, কোথায় নিরাপত্তা?’
ইসরায়েলি নৌবাহিনীর সাবেক প্রধান এলি মারনও বলেছে, ‘এটা একটা বিশাল ব্যর্থতা। ’ ইয়োম কিপ্পুর যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক আইডিএফ গোয়েন্দাপ্রধান আমোস ইয়াডলিন বলেছে, ‘এই আক্রমণ নিঃসন্দেহে বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলকে শান্ত থাকতে হবে। ’
হামাসের সক্ষমতায় বিস্মিত ইসরায়েল!
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান এফরাইম হালেভি শনিবার সিএনএনের ওল্ফ ব্লিটজারকে এই মন্তব্য করেছে। সে বলেছে, হামাস যোদ্ধারা শনিবার ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তারা যে পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তার সংখ্যা তিন হাজারেরও বেশি। এটি আমাদের দৃষ্টিকোণ থেকে কল্পনার বাইরে। আমরা জানতাম না যে তাদের কাছে এই পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে। আমরা অবশ্যই কখনও আশা করিনি যে, তারা এমন কার্যকর কিছু করতে পারবে।
হালেভি আরও বলেছে, শনিবার সকালে ফিলিস্তিনি যোদ্ধারা যে পরিমাণ রকেট নিক্ষেপ করেছে তা 'আগে কখনো দেখা যায়নি। সে বলেছে, এটি একটি ‘অনন্য হামলা’ এবং ‘প্রথমবারের মতো’ গাজা ইসরায়েলের গভীরে প্রবেশ করতে এবং গ্রামগুলোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। একটি অপারেশন হিসাবে, এটি অত্যন্ত সফল ছিল, দুর্ভাগ্যবশত, আমি মনে করি এটি খুবই ভালভাবে সমন্বিত ছিল।
হ্যালেভি বলেছে, সে সন্দেহ করছে যে রকেটগুলি সমুদ্রপথে চোরাচালানের পরে গাজা উপত্যকায় তৈরি করা হয়েছে এবং হামাস সম্ভবত ইসরায়েলি বাহিনীকে তাদের পরিকল্পনা আবিষ্কার করতে না দিয়ে পরীক্ষামূলক প্রশিক্ষণও করতে সক্ষম হয়েছে। সে বলেছে, কী ঘটছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না।
যুদ্ধ কোনদিকে যাবে?
ইসরায়েলের প্রতি বাইডেনের দ্যর্থহীন মন্তব্য ভিন্নভাবে দেখছেন অনেক বিশ্লেষক। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলবে এবং হামাসও বসে থাকবে না। সার্বিকভাবে যার ফল হবে ভয়াবহ। এছাড়া পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিও এই সংঘাতের জন্য দায়ী বলে মনে করছেন কেউ কেউ।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইলেক্ট্রনিক ইন্তিফাদা ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা আলী আবুনিমাহর মতে, ইসরাইলের প্রতি মার্কিন প্রেসিডেন্টের দ্ব্যর্থহীন সমর্থন চলমান পরিস্থিতিকে আগামী দিনে আরও সহিংসতার দিকে নিয়ে যাবে।
এছাড়া যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অনুরোধে মধ্যস্ততা করে ও হামলা বন্ধের প্রয়াস চালায়, তাহলে সেটিও অনেকটাই কঠিন হবে। কারণ বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক একেবারে তলানিতে রয়েছে। চলমান পরিস্থিতিতে ইসরাইলকে গাজায় ‘সর্বাত্মক হামলা’ চালানো থেকে বিরত রাখতে চাপ দেয়াও যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন হবে বলে মনে করছেন অনেকে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১০ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১০ ঘণ্টা আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৪ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৪ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৪ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৪ দিন আগে