ইসরাইলে ভয়াবহ হামলার পর যা বললেন হামাস নেতা হানিয়া
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, তার সংগঠন ‘একটি বিশাল বিজয়ের দ্বারপ্রান্তে’ রয়েছে। অবৈধ দখলদার ইসরাইলে শনিবারের ভয়াবহ হামলার পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাস নেতা ও সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এ প্রত্যয় জানান।
তিনি বলেন, “আমরা গাজা ফ্রন্টে একটি বিশাল বিজয় এবং একটি সুস্পষ্ট বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি। ” ইসরাইল বিরোধী যুদ্ধকে ‘এই অবৈধ রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে’ নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।
হানিয়া বলেন, “যথেষ্ট হয়েছে। আমাদের [ফিলিস্তিনি] ভূমি মুক্ত করার পাশাপাশি দখলদারদের কারাগারে আটক আমাদের বন্দিদের মুক্ত করার লক্ষ্যে যে ইন্তিফাদা [গণঅভ্যুত্থান] ও বিপ্লব শুরু হয়েছিল তাকে পূর্ণতা দেয়ার সময় এসেছে। ”
হামাসের শীর্ষ নেতা আরো বলেন, তার সংগঠন বহু আগে সতর্ক করে দিয়ে বলেছিল, গোটা বিশ্ব ইহুদিবাদীদের হাতে ফিলিস্তিনি জনগণের নিপীড়ন ও আল-আকসা মসজিদের অবমাননার ব্যাপারে নীরব থাকলেও হামাস তা সহ্য করবে না।
তিনি বলেন, হামাসের এই অভিযানে উদ্বুদ্ধ হয়ে অচিরেই পশ্চিম তীরসহ অন্যান্য স্থানের প্রতিরোধ সংগঠনগুলো জেগে উঠবে। তিনি সকল ফিলিস্তিনিকে এই যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, এবার নিশ্চিত বিজয় হবে ফিলিস্তিনিদের।
যেসব আরব দেশ বিগত বছরগুলোতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তাদেরকে সতর্ক করে দিয়ে ইসমাইল হানিয়া বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এসব আরব সরকার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। হানিয়ার ভাষায়, “আমরা আমাদের আরব ভাইদেরসহ বিশ্বের সকল দেশকে একথা বলতে চাই যে, যে অবৈধ রাষ্ট্র প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলায় নিজেকে নিরাপত্তা দিতে পারে না, তার পক্ষে আপনাদেরকে রক্ষা করা কোনো অবস্থায় সম্ভব নয়। ”
তিনি আরব দেশগুলোকে উদ্দেশ করে আরো বলেন, “আপনারা সম্পর্ক স্থাপনের লক্ষ্যে যেসব চুক্তি করেছেন তার মাধ্যমে ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের অবসান ঘটানো সম্ভব নয়। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












