হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি ট্রাম্পের প্রস্তাবে
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের জন্য ২০ দফা বিশদ প্রস্তাব পেশ করেছে। ইসরায়েলি সন্ত্রাসী নেতানিয়াহু ইতোমধ্যেই এতে সম্মতি জানিয়েছে। তবে হামাস এখনও আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে সাড়া দেয়নি।
ট্রাম্প গত সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে গাজায় যুদ্ধ বন্ধ হবে, জিম্মি মুক্তি পাবে, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে। সে সতর্ক করে বলেছে, হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে সন্ত্রাসী ইসরায়েল গাজায় আক্রমণের মাত্রা বাড়াবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো দীর্ঘস্থায়ী শান্তি ও গাজার পুনর্গঠন নিশ্চিত করা।
হামাসের একটি উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে, তারা এখনও ট্রাম্পের প্রস্তাব লিখিত আকারে পায়নি। প্রস্তাব হাতে পেলে তা পর্যালোচনা করা হবে। হামাস গাজায় হত্যাযজ্ঞ বন্ধ, ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহার, যুদ্ধ সম্পূর্ণ বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত করে এমন যেকোনো প্রস্তাবে রাজি।
তবে অস্ত্র সমর্পণে হামাস মুজাহিদীনরা আপসহীন। তিনি বলেন, “যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে, অস্ত্র হামাসের কাছে অপরিহার্য। ” হামাস আরও জানিয়েছে, অস্ত্র নিয়ে আলোচনা তখনই সম্ভব যখন ১৭৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নিশ্চয়তা থাকবে। তথ্যসূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)