ইসরায়েলি অস্ত্রের বিকল্প তৈরি করলো কলম্বিয়া
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কলম্বিয়া প্রথমবারের মতো রাইফেল উৎপাদন করেছে। দেশটির কর্মকর্তারা গত সোমবার জানিয়েছে, এ অস্ত্র তৈরির লক্ষ্য কলম্বিয়ার সাবেক সামরিক মিত্র সন্ত্রাসী ইসরায়েলের সরবরাহ করা অস্ত্রের প্রতিস্থাপন করা, যা সেনাবাহিনীতে ব্যবহার করা হবে।
বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো ২০২৪ সালে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধান সন্ত্রাসী নেতানিয়াহুর চলমান সামরিক হামলার প্রতিবাদ জানিয়ে সে এই সিদ্ধান্ত নেয়।
রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্দুমিল এই রাইফেল তৈরি করেছে। এটি কলম্বিয়ায় তৈরি প্রথম যুদ্ধ রাইফেল, যা প্রতিস্থাপন করবে গালিলকে।
১৯৯০-এর দশক থেকে সন্ত্রাসী ইসরায়েলের যন্ত্রাংশ এনে কলম্বিয়ায় গালিল রাইফেল জোড়া লাগানো হতো। ইন্দুমিলের প্রধান ও অবসরপ্রাপ্ত কর্নেল জাভিয়ের কারমাগো এএফপিকে জানায়, আগামী পাঁচ বছরে ৪ লাখ নতুন রাইফেল উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
এগুলো ধীরে ধীরে সেনাবাহিনীতে ব্যবহৃত বর্তমান অস্ত্রের জায়গা নেবে।
তবে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছে, লাতিন আমেরিকার দেশটি যথাযথ উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারবে কি না, আর পারলেও তা খুব ব্যয়বহুল হবে। নতুন অস্ত্র ইস্পাত ও পলিমার দিয়ে তৈরি। যা আগের অস্ত্রের তুলনায় ১৫ থেকে ২৫ শতাংশ হালকা।
কলম্বিয়া প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র থেকেও অস্ত্র কেনা বন্ধ করেছে। এর আগে ট্রাম্প কলম্বিয়াকে মাদকবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র তালিকা থেকে বাদ দেয়। গত তিন দশক ধরে কলম্বিয়ার সরকার গেরিলা ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে লড়াই করে আসছে, যারা কোকেন ব্যবসা ও অবৈধ স্বর্ণ খনির সঙ্গে জড়িত। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)