হাঙরের আক্রমণে অস্ট্রেলিয়ায় বন্ধ ডজনখানেক সৈকত
, ২৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৫ জুন, ২০২৬ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলজুড়ে হাঙরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে সিডনিসহ নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বিভিন্ন সৈকতে ৪টি হাঙরের আক্রমণের ঘটনা ঘটেছে। হাঙরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে সিডনির নর্দান বিচেসসহ ডজনখানেক সৈকত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার সকালে সিডনি থেকে ৪০০ কিলোমিটার উত্তরে পোর্ট ম্যাকোয়ারির কাছে সার্ফিং করার সময় এক ব্যক্তি হাঙরের কামড়ের শিকার হয়। এরপর একইদিন সন্ধ্যায় সিডনির ম্যানলি বিচে এক তরুণকে কামড় দেয় হাঙর। প্রত্যক্ষদর্শীদের মতে, অন্য এক সার্ফার নিজের সার্ফবোর্ডের রশি ব্যবহার করে রক্তক্ষরণ বন্ধ করতে পারায় তার প্রাণ বেঁচে যায়।
এছাড়া এর আগের দিন ১১ বছরের এক শিশুকে কামড়ে নিয়ে যায় একটি হাঙর।
সম্প্রতি সৈকতে হাঙরের উৎপাত ও আক্রমণ বেড়ে যাওয়ায় সার্ফ লাইফ সেভিং এনএসডাব্লিউ-এর প্রধান নির্বাহী স্টিভেন সতর্ক করেছে, বর্তমানে সমুদ্রের পানির গুণমান খুবই খারাপ, যা হাঙরের উপস্থিতির জন্য সহায়ক। আমরা সবাইকে সমুদ্রের পরিবর্তে স্থানীয় সুইমিং পুল ব্যবহারের পরামর্শ দিচ্ছি।
অস্ট্রেলিয়ায় বছরে গড়ে ২০টি হাঙরের আক্রমণের ঘটনা ঘটে। তবে বর্তমান পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিয়েছে প্রশাসন। উপকূলীয় এলাকায় ড্রোন টহল বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাল পতাকা টাঙিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে দাবানল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছে সন্ত্রাসী ড্রাম্প’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’ -ইরানের প্রধান বিচারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)